সন্ত্রাসী চেহারায় ফিরেছে আওয়ামী লীগ
ডেডলাইন ২৮
প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৩৭:৪৯
বিএনপিসহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের দিন শনিবার ঢাকায় আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে । বিরোধীদের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি নগরজুড়ে তাদের ক্যাডার বাহিনী দিয়ে সতর্ক পাহারা বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া শান্তি উন্নয়ন সমাবেশে ব্যাপক লোক সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করছেন নেতারা। সমাবেশে আসা নেতাকর্মীদের লাঠি নিয়ে আসতে কোনো কোনো নেতা প্রকাশ্যে বক্তব্যও দিয়েছেন। লীয় সূত্রের দাবি বিরোধীদের মোকাবিলায় পতাকা, ফেস্টুন বা দলীয় পতাকা বেঁধে লাঠি হাতে সমাবেশে যোগ দিতে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা থেকে নির্দেশনা দিয়েছেন কয়েকজন নেতা। এ ছাড়া পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক পাহারা দিতে বলা হয়েছে। শনিবার শান্তি সমাবেশ সফল করার পাশাপাশি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা ঘিরে বিশেষ কৌশল নেয়া হয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা ওই দুই জায়গা ঘিরে সকাল থেকে মহড়া দেবেন। পাশাপাশি রাজধানীর প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নেবেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সমাবেশ ঘিরে অন্তত ১২ লাখ লোকের উপস্থিতির টার্গেট করেছে আওয়ামী লীগ। কোন জেলা থেকে কোন কোন নেতা কতো লোক নিয়ে আসবেন সে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। আজ ও আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা নৌকার মিছিল নিয়ে রাজপথে থাকবে। সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি রাজপথে বসে যেতে পারে অথবা টানা কয়েক দিন রাজধানীতে সরকারবিরোধী নানা কর্মসূচি পালন করতে পারে-এমন সম্ভাবনাকে সামনে রেখে এসব কৌশল নিয়েছে আওয়ামী লীগ।
