সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি-গণতন্ত্র মঞ্চ
একদফা আন্দোলন
প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ৫:৫১:৪৬
আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি-গণতন্ত্র মঞ্চ। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ হরতালের তথ্য জানানো হয়েছে। অপরদিকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক দফা দাবিতে আয়োজিত গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন। এর আগে, সরকারের পদত্যাগের দাবিতে দুপুর ২টা থেকে বিএনপির সমাবেশ শুরু হয়। তবে, তার আগেই রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
