এআই চিপে রেকর্ড আয় টিএসএমসি’র
এআই প্রযুক্তিতে ব্যবহৃত চিপের বাড়তি চাহিদায় রেকর্ড মাসিক আয় করেছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। আগস্টে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩.৩ শতাংশ বেড়ে ৫১৪.৮ বিলিয়ন তাইওয়ানিজ ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত হিসাবে এ তথ্য জানিয়েছে টিএসএমসি। জুলাইয়ের তুলনায় আগস্টে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ১০.১ শতাংশ।
এআই অ্যাপ্লিকেশনে ব্যবহৃত চিপের চাহিদা শক্তিশালী থাকায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত জুলাইয়ে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের সময় টিএসএমসি জানিয়েছিলো, এআই-সংশ্লিষ্ট চিপের চাহিদা এখনো অত্যন্ত শক্তিশালী। ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭ শতাংশের বেশি বেড়েছিলো।
/শান্ত/
