Advertisement(970X90).png
Advertisement(300X90).png

৩০ আশ্বিন ১৪৩৩, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনে ফায়ার সার্ভিসের একজনসহ আহত ১০ জনকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম দুপুর দেড়টার দিকে জানান, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। /এমএএইচ/

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়লে উত্তরা ফায়ার স্টেশন-এর ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশন-এর ৪টি, মিরপুর থেকে HAZMAT টেন্ডার, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন-এর ২টি ও পূর্বাচল ফায়ার স্টেশন-এর ৩টি মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা। তিনি আরও বলেন, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। /এমএএইচ/

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানাটিতে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে আশপাশের আরও ৫টি এবং সবশেষ আরও ৬টি ইউনিট যুক্ত হয়ে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা। তিনি আরও বলেন, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে। /এমএএইচ/

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

টঙ্গীর ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি ওষুধ কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ৮টি ইউনিট ঘটনাস্থলের যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ‍ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজে যোগ দিয়েছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। /এমএএইচ/

১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। আগুনের ঘটনায় এই পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত অগ্নিনির্বাপণকর্মী শিহাব সরকার বলেন, ভোর ৫টা ২০ মিনিটের দিকে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, চকবাজারের সাততলা ভবনটির ছয়তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তাই তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করেছিল। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়। ঘটনাস্থলে রাত ১২টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ভবনটিতে প্রসাধনী, ওষুধসহ বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুনের কারণ জানা যায়নি। /আকরাম/