১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। জুলাই-আগস্টের আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। /আকরাম/