১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে বুধবার (১৪ অক্টোবর) নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে।
জুলাই-আগস্টের আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
/এমএএইচ/
