৩০ হাজার টাকা বেতনে চাকরি দেবে ইজি ফ্যাশন
পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড ‘কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: অনির্ধারিত।
বেতন: ২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে টাইপিংয়ে গতি ভালো হতে হবে। অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop), অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator), এমএস অফিস (MS Office), ডেটা এন্ট্রি এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা (মালিবাগ, শান্তিনগর)
বিস্তারিত: www.easyfashion.com.bd
আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৬।
/শিউলী/
