আলু ফ্রিজে রাখলে কি ক্ষতি?
আলু ফ্রিজে রাখা উচিত কি না, তা নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে। নতুন গবেষণার পর যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) জানিয়েছে, ঘরের ফ্রিজে আলু রাখলে সাধারণ ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখার তুলনায় অ্যাক্রিলামাইড তৈরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে-এমন প্রমাণ পাওয়া যায়নি।