১৯ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তারা একাধিকবার নোটিশ দিয়েছেন। এসব নোটিশ আলোচনায় আনা হচ্ছে না।
শফিকুর রহমান বলেন, বর্তমান আট দফা নয় বা ১০ দফায় পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় রূপ নিতে পারে। দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছে এবং দাবি আদায় করেই তারা ঘরে ফিরবে।
দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। মানুষ কষ্টে আছে। আমরা জাতীয় সংসদে জনগণের এই কষ্টের কথা বলার চেষ্টা করলেও সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।