দেশের মানুষ ভালো নেই: জামায়াত আমির
দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। মানুষ কষ্টে আছে। আমরা জাতীয় সংসদে জনগণের এই কষ্টের কথা বলার চেষ্টা করলেও সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এর আগে ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবর জিয়ারত শেষে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
// ইমরান//
