তদবির করলে বিভাগীয় ব্যবস্থা
চাকরি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এই ধরনের তদবিরের তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে (চাকরি সংক্রান্ত নথি) সংরক্ষণ করা হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। এই চিঠি সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।