সুদ কমেছে, তারল্য বেড়েছে; তবু বিনিয়োগে ভাটা
অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগের বাধা এখন শুধু ঋণের সুদ বা অর্থের সংকটে সীমাবদ্ধ নয়। ব্যবসায়িক আস্থার ঘাটতি, গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দুর্বল চাহিদা ও নীতির স্থিতিশীলতার অভাবও বিনিয়োগে প্রভাব ফেলছে।