Advertisement(970X90).png
Advertisement(300X90).png

২৯ আশ্বিন ১৪৩৩, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রবাসী কার্ডে রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে: নুরুল হক
প্রবাসী কার্ডে রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে: নুরুল হক

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর ৩ দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি আছে। এসব প্রতিষ্ঠানের কাজের মান ও দক্ষতা বিবেচনায় গ্রেডিং করা হলে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০টি এজেন্সি টিকে থাকতে পারে। এতে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারক করা সহজ হবে। অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে অভিবাসনপ্রক্রিয়ায় প্রতারণা ও অনিয়ম বন্ধ করা কঠিন। /মাহফুজুর/