কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। যেখানে নবজাতক থেকে প্রবীণ নাগরিক পর্যন্ত সমাজের সব মানুষকে একই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে।