কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ শিশু হোক কিংবা স্বাভাবিক শিশু, কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। যেখানে নবজাতক থেকে প্রবীণ নাগরিক পর্যন্ত সমাজের সব মানুষকে একই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন শিশু নিবাস পরিচালনা করছে। সেখানে আশ্রয় ও শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
/শান্ত/
