৭১ স্বাস্থ্যকেন্দ্রে ৫০ কোটি টাকা বরাদ্দ
স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে ১৩ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি অর্থবছরে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা জোরদার প্রকল্পে’ মোট ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৬০টি পৌরসভার ৭১টি স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৫০ কোটি টাকা দেওয়া হচ্ছে।