হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর
চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।