হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যাম্পেইনের জন্য অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে।
হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই মন্তব্য করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগের সরকার দেশে কোনো টিকা রেখে যায়নি। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।
//ইমরান//
