পুলিশ পদক পাচ্ছেন আইজিপিসহ ৯২ জন
সাহস ও বীরত্ব, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ সদস্যকে পুলিশ পদক দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চার ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হয়েছে। ক্যাটাগরিগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং পিপিএম-সেবা।
পদক দেওয়ার ক্ষেত্রে সাহস ও বীরত্ব, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডকে বিবেচনায় নেওয়া হয়েছে।
/শান্ত/
