৪ জেলায় নতুন পুলিশ সুপার
চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসব জেলার বর্তমান এসপিদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (এসপি) মো. বদরুজ্জামানকে নেত্রকোনার এসপি করা হয়েছে। বর্তমান এসপি মো. তরিকুল ইসলামকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি হয়েছেন পুলিশ অধিদপ্তরের এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। বর্তমান এসপি শাহ মো. আব্দুর রউফকে এসবিতে বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
রাজবাড়ীর এসপি হয়েছেন র্যাবের উপপরিচালক মীর মনির হোসেন। জেলার বর্তমান এসপি মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। মেহেরপুরের বর্তমান এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএম।
এছাড়া পুলিশ অধিদপ্তরে রিপোর্টিংরত এসপি মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
/শান্ত/
