২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
৪ দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
সফরে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এছাড়া দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপান দীর্ঘদিন ধরে সহযোগিতা দিয়ে আসছে। আসন্ন সফরে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার পাশাপাশি নতুন উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
/শান্ত/
