দেশে হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিত থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন।
//ইমরান//
