মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ
আগামীকাল মঙ্গলবার রাত থেকে দেশের শিল্প-কলকারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে এই তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
এফবিসিসিআই প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরতে পারবেন শিল্পোদ্যোক্তারা। এটাই আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।
/শান্ত/
