বিমান বাহিনীর বিশেষায়িত স্কুল পরিদর্শন করলেন জুবাইদা রহমান
বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে স্কুলটি পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে জুবাইদা রহমান স্কুলের শ্রেণি কার্যক্রম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম ঘুরে দেখেন। এর মধ্যে ছিলো হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি।
স্কুল কর্তৃপক্ষ জানায়, শিশুদের জন্য ২৮ জন প্রশিক্ষিত শিক্ষক ও থেরাপিস্ট কাজ করছেন। ২০২১ সালে বাফওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার/ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
/শান্ত/
