এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস সংকটে কিছুটা স্বস্তি
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত জাতীয় গ্রিডে এলএনজি থেকে ১০১ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। দেশীয় উৎসের ১৬০ কোটি ৯০ লাখ ঘনফুটসহ মোট সরবরাহ দাঁড়িয়েছে ২৬২ কোটি ৪০ লাখ ঘনফুট।
সোমবার রাত ১০টায় এলএনজি সরবরাহ ছিলো ৯৮ কোটি ঘনফুট। মঙ্গলবার দুপুর ১২টায় তা বেড়ে হয় ৯৯ কোটি ঘনফুট। এক দিন আগে সোমবার বিকেল ৪টায় সরবরাহ ছিল ৭৬ কোটি ৪০ লাখ ঘনফুট।
সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কিছুটা কমতে পারে। তবে চাহিদার তুলনায় সরবরাহ এখনো কম থাকায় সংকট পুরোপুরি কাটেনি।
/শান্ত/
