জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দাড় উন্মোচন করবে।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বৈঠকে ২১টি ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে আলোচনা হয়েছে। সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
// ইমরান//
