ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে কিছুই জানে না সরকার: এলজিআরডি প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন,ভোটের তারিখ ঘোষণা নিয়ে কিছুই জানে না সরকার।
এর আগে নির্বাচন কমিশন জানায়, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে তারা। এর মধ্যে প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
// ইমরান//
