কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত
একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিদেশ ভ্রমণ করায় কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, একাধিক পাসপোর্ট ব্যবহার করে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত একজন সরকারি কর্মচারি হওয়া সত্ত্বেও মো. আইয়ুব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন।
এছাড়া অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
// ইমরান//
