২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ২ টি ছোরা, ১ টি চাকু, ১ টি ভ্যানিটি ব্যাগ, ১৯ টি মোবাইলফোন, ২ টি গ্যাস লাইট, ২ টি বোতলের মুখ, ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১ টি ব্যানার, ৪ লিটার পেট্রোল, ১৪ টি বাঁশের মশাল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
// ইমরান//
