নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা অপতৎপরতা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ওসিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতি হলে সংশ্লিষ্ট ওসিকে জবাবদিহির আওতায় আনারও সতর্কতা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় গুলশানে সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে পুলিশ তথ্য পাওয়ার বিষয়টিও উঠে আসে।
সভায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, রাজধানীতে অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
/শান্ত/
