ন্যাম ভবনে মিললো এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ৩ তলার একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সেখানে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ।
তবে এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত ও পারিপার্শ্বিক প্রমাণের ওপর ভিত্তি করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান দায়িত্বে থাকা কর্মকর্তারা।
উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্য। পরবর্তীতে নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিলো তাঁর দল বাংলাদেশ জামায়াতে ইসলামী
