বিকট শব্দের পর আশুলিয়ার কারখানায় আগুন
বিকট শব্দের পর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘প্রীতি গার্মেন্টস’ নামে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে ওই এলাকায় বিকট শব্দ শোনা যায়। এরপর কারখানাটিতে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ডের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।’
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
//রুশা//
