কোন স্তরে কতো বাড়লো সিগারেটের দাম?
নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য আরও ৩ টাকা বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে দাম ছিলো ৬২ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিগারেটের মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের দাম অপরিবর্তিত রয়েছে। মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তদূর্ধ্ব বহাল রাখা হয়েছে।
/শান্ত/
