জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সাম্প্রতিক জ্বালানি সংকটের প্রকৃত প্রভাব বুঝতে আরও কয়েক মাস সময় লাগবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দিনের তুলনায় গ্যাসের সরবরাহ বেড়েছে। এখন পর্যন্ত জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি।
মাহমুদ হাসান খান বলেন, জ্বালানি সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। একটি কারখানা বন্ধের আগে পাইপলাইনে থাকা অর্ডার, শ্রমিকদের আইনগত পাওনা ও ব্যাংকের দায়সহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। তাই বর্তমান সংকটের প্রকৃত প্রভাব আগামী তিন থেকে চার মাস পর বোঝা যাবে।
/শান্ত/
