গণভোটের রায় প্রত্যাখ্যানের ইতিহাস পৃথিবীতে নেই: পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গণভোটের রায় প্রত্যাখ্যানের ইতিহাস পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণ রায় প্রত্যাখ্যান করার কারণে দেশে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। ৭০ ভাগ লোকের ‘হ্যাঁ’ ভোট দেওয়া যে গণভোট, একটা গণভোটের রায়কে নির্বাচনের পরে একটা সরকার বাতিল করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে এমন ইতিহাস পৃথিবীতে নেই।
১১ দলের লং মার্চ কর্মসূচি নিয়ে পরওয়ার বলেন, আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট, নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, ভাঙচুর, এই জাতীয় কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই। আমাদের গোটা কর্মসূচি হবে শান্তিপূর্ণ।
// ইমরান//
