দেশে এক কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: সিবগাতুল্লাহ
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে দাবি করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক দেশে প্রবেশ করছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ী কনভেনশন সেন্টারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ বলেন, মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় সংকট। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হলে মাদক থেকে দূরে রাখতে হবে। শুধু ভালো ফলাফল করলেই জীবনে সফল হওয়া যায় না। শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেম অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
/শান্ত/
