জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবি'র ২৫ শিক্ষার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬ পেয়েছেন। জাতিসংঘ একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত এ কর্মসূচি তরুণদের নেতৃত্বের দক্ষতা উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ দেয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
এ বছর বিশ্বের ১৭০টি দেশ থেকে প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী ফেলোশিপের জন্য আবেদন করেন। এর মধ্যে ৪০টি দেশের ৩৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অর্থাৎ মোট আবেদনকারীর প্রায় ৫ শতাংশ এ সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী।
/শান্ত/
