দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। হাঁটুতে চোট পাওয়ায় এবার তাকে বসে থেকেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়।
অমিতাভ বচ্চন বলেন, সাধারণত তিনি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে তার বক্তব্য দেন। এবার হাঁটুতে চোট থাকায় তিনি বসে আছেন। এরপর কীভাবে চোট পেয়েছেন, সেটিও জানান এই অভিনেতা।
অমিতাভ বলেন, আগের দিন শুটিংয়ের সময় তিনি পিছলে পড়ে যান এবং এতে তার হাঁটুতে আঘাত লাগে। এই সময় নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন তিনি। বিষয়টি জানার পর স্টুডিওতে উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
দর্শকদের প্রতিক্রিয়া দেখে অমিতাভ দ্রুত তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, চোট গুরুতর নয়। তবে দাঁড়িয়ে থাকতে তার কিছুটা অসুবিধা হচ্ছে। তাই অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেয়ার সময় বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠান পরিচালনার সময় তিনি দাঁড়াবেন বলেও জানান।
এরপর স্টুডিওতে উপস্থিত দর্শকরা অমিতাভ বচ্চনের দ্রুত সুস্থতা কামনা করেন।
// ইমরান//
