গানে চমক দেখালেন হানিয়া আমির
অভিনয়ের পর এবার গানের জগতে অভিষেক হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে তার প্রথম গান ‘পাবলো’। প্রায় এক দশকের অভিনয়জীবনের পর নতুন পরিচয়ে হাজির হলেন ‘মেরে হামসাফার’খ্যাত এই অভিনেত্রী।
পাঞ্জাবি হিপহপ ঘরানার গানটি লিখেছেন ও সুর করেছেন হানিয়া নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি।
গানের কথায় নিজের সমালোচকদের জবাব দিয়েছেন হানিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্য ও সমালোচনার জবাবে নিজের মতো করে জীবনযাপন এবং সৃজনশীলতা প্রকাশের বার্তা দিয়েছেন তিনি।
তবে গানটির শেষ অংশে চমক হিসেবে শোনা গেছে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের কণ্ঠ। হানিয়াকে উদ্দেশ করে দেওয়া বার্তায় রাখি তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে সমালোচনায় বিচলিত না হওয়ার পরামর্শ দেন।
/শান্ত/
