ছিনতাইয়ের সতর্কবার্তা: জয়পুরে উড়োজাহাজের জরুরি অবতরণ
সংগৃহীত ছবি
ছিনতাইয়ের আশঙ্কায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার (১৪ অক্টোবর) এই ঘটনা ঘটে। পরে প্রাথমিক তদন্তে হুমকিটি ভুয়া বলে জানা গেছে।
এয়ার ইন্ডিয়ার এআই-২০৩০ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিলো। উড়োজাহাজটি থেকে ছিনতাই-সংক্রান্ত জরুরি সংকেত পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে এর গতিপথ পরিবর্তন করে জয়পুরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর উড়োজাহাজটিকে আলাদা স্থানে নিয়ে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। যাত্রী ও ক্রুরা নিরাপদে ছিলেন এবং তল্লাশির পর তাঁদের নামতে দেওয়া হয়।
সংকেতটি কীভাবে এসেছে, তা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
//আইই//
