ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১২৩২
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫৮ জন খুলনা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১৭৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা উত্তরে ১৫৪, ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৮৫, রাজশাহীতে ৮২, ময়মনসিংহে ৫৪, রংপুরে ৪৭ এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।
এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে ৫৬ হাজার ৭০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ২৩২ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।
/শান্ত/
