ফরিদপুরে একদিনে হামে আক্রান্ত ১০ জন
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় এই পর্যন্ত মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৭২৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সেখানে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন। হাসপাতালটিতে এ পর্যন্ত ৩ হাজার ৯৫৮ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন দুজন।
/শান্ত/
