জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ছাত্রনেতা রোটন
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের কলকাতার একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৪ অক্টোবর) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন রোটন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
//আরএস//
