জামায়াতের মতো আওয়ামী লীগেরও আত্মসমালোচনা প্রয়োজন: ড্যানিলোভিচ
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দল ও সামগ্রিক সমাজের আত্মসমালোচনা ও আত্ম-অনুসন্ধান প্রয়োজন।
শুক্রবার রাজধানীর গুলশানে প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
ড্যানিলোভিচ বলেন, জামায়াতের ভেতরে যেমন নিজেদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা ও আত্ম-অনুসন্ধানের প্রয়োজন, তেমনি অন্যান্য রাজনৈতিক দল ও সমাজেরও তা করা প্রয়োজন। এর মধ্যে আওয়ামী লীগও রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ও নিকট অতীতের ইতিহাসে নিজেদের ভূমিকার সঙ্গে দলটিরও হিসাব মেলানো প্রয়োজন।
/শান্ত/
