যুবলীগকর্মীকে ধরতে অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার
রিফাতের বাবা মোহাম্মদ কলিম উদ্দিন।
ঢাকার ধামরাইয়ে যুবলীগের এক কর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ কলিম উদ্দিন (৬০) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা। তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী বলে জানা গেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে রিফাতকে না পেয়ে মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ পুলিশ বাড়িতে এসে কড়া নাড়ে। পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন। সেসময় তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের বউ বাড়িতে ছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, কলিম উদ্দিনের ছেলে রিফাত আহমেদ যুবলীগের নেতা। তার নেতৃত্বে কিছুদিন আগে মিছিল হয়েছে। তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। সেই কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
// ইমরান//
