এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে বাংলাদেশের মেয়েদের ‘সেভেন আপ’
চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ নারী হকি দল। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের মেয়েরা চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। আগামীকাল দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
চীনের বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই ছিলো বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য। ম্যাচের ২০ মিনিটে কনার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে দু’টি করে গোল করেন সারিকা রিমন, আইরিন আক্তার, নাদিরা এমা।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ আসরে নবম হয় মেয়েরা। দশ দলের এবারের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশ ছাড়াও আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে আছে স্বাগতিক চীনের সঙ্গে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
কোয়ার্টার ফাইনালে উঠবে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম হওয়া দল নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
/ ইমরান/
