ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ ২০০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে এই কথা জানান তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে। এখনো পর্যাপ্ত ক্রীড়াবিদ পাওয়া যায়নি, তাই ৫০০ জনের কোটা এখনো পূরণ হয়নি। ৩০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে ও ভাতার আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, ৪ মাস পর পর অ্যাথলেটদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা হালনাগাদ করা হবে। প্রতি চারমাস পরপর কিছু বাদ পড়বে বা নতুন করে অন্তর্ভুক্ত হবে। এরই মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
শিগগিরই ৯৫ জনকে নতুন করে সংযোজন করা হবে।
// ইমরান//
