ভিন্ন কায়দায় মেসিকে বরণ করলো এএফএ
সংগৃহীত ছবি
রোজারিওতে দুই দিন কাটানোর পর বুয়েনস আইরেসে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আকাশি-সাদা জার্সিতে তারকা ফরোয়ার্ডের জন্য এটিই হতে যাচ্ছে শেষ ম্যাচ। জাতীয় দল অনুশীলনে মেসির যোগ দেওয়ার কথা বিশেষ এক বার্তায় জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সামাজিক মাধ্যমে জাতীয় দল অধিনায়কের ছবি প্রকাশ করে এএফএ লিখেছে, "সিনিয়র টিমে স্বাগত, অধিনায়ক।" ক্যাপশনে তারা আরও যোগ করে, "ভরপুর রোমাঞ্চ।"
একই সঙ্গে অনুশীলনে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের বল পায়ে ঘাম ঝরানোর ছবিও সমর্থকদের সামনে এনেছে দেশটির ফুটবল সংস্থা।
চলতি ফিফা উইন্ডোয় জাতীয় দলের হয়ে আগের দুই ম্যাচে মাঠে নামেননি মেসি। বলিভিয়া ও বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন দলে ছিলেন না তিনি। বেনিনের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপের পর ফের আর্জেন্টিনা স্কোয়াডে ফিরছেন এই তারকা। দেশের হয়ে এটিই তাঁর শেষ ম্যাচ।
এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আর্জেন্টিনা দল কোচিং স্টাফদের অধীনে অনুশীলন শুরু করে। বেনিনের মুখোমুখি হওয়ার আগে সোমবার শেষবারের মতো অনুশীলনে নামবে দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসি এবং কোচ লিওনেল স্কালোনি দু'জনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে।
//আইই//
