বৃষ্টির সুবিধায় সেমিফাইনালে বাংলাদেশ
বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এশিয়ান গেমসে বাংলাদেশ ও চীনের মধ্যকার নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি হওয়ার কথা ছিলো।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পেয়েছে বাংলাদেশ। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান ১০ম, চীনের ৩৬তম।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও জাপানের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল। আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
/শান্ত/
