বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনালে ভারত
এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানে হেরেছে বাংলাদেশ। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার দল ১৫ ওভার ৪ বলে মাত্র ৮১ রানে গুটিয়ে গেছে । ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দিলারা। ভারতের নন্দিনী ও দিপ্তি ৩টি করে উইকেট নিয়েছেন।
টস জিতে ব্যাট করে শেফালি বর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন শেফালি । টি-টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি, পাশাপাশি এশিয়ান গেমসের নারী ক্রিকেটেও প্রথম শতক।
ভারত ফাইনালে সোনার লড়াইয়ের জন্য খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
// ইমরান//
